ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি –
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬মার্চ) ভালুকা উপজেলা নির্বাহী অফিসার-
হাসান আব্দুল্লাহ্ আল মাহমুদ’র সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানা ওসি শামছুল হুদা খান,ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক- সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমীন,ভালুকা উপজেলা জামায়েতে ইসলামী আমির সাইফউল্লা পাঠান ফজলু,উপজেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান মামুন,ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক-আবুল কালাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবু্ল হাসান রাসেল প্রমুখ।
এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ভালুকা উপজেলা, পৌর বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































